EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

কারাবন্দিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৬:৪৭ পিএম

টাঙ্গাইল কারাগারে দেখানো হচ্ছে ফুটবল বিশ্বকাপ

ছবি: সংগৃহীত

অ অ

টাঙ্গাইল জেলা কারাগারের কারাবন্দিদের জন্য ফিফা বিশ্বকাপ-২০২৬ এর খেলা দেখার ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। শুক্রবার (১২ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক।

তিনি জানান, কারাবন্দিদের অনুরোধের পরিপ্রেক্ষিতে কারাগারের ১৮টি ওয়ার্ডে টেলিভিশনের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করতে পারেন।

কারাগারের জেল সুপার আনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, খেলাধুলার মতো বিনোদনমূলক আয়োজন বন্দিদের মানসিক স্বস্তি দেওয়ার পাশাপাশি কারাগারের শৃঙ্খলা বজায় রাখতেও সহায়ক হবে।

তিনি আরও জানান, ডিসি স্যারের দেওয়া পাঁচটি টেলিভিশনসহ বর্তমানে আমাদের মোট ১৮টি টিভি সংযোগ রয়েছে। ফলে প্রায় সব বন্দিই খেলা উপভোগ করার সুযোগ পাবে।

আরও পড়ুন