ড. ইউনুসের বিচার চাইলেন সেই ৬১ আইনজীবী
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ০২:৫৪ পিএম
ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে মানববন্ধন
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়া আওয়ামীপন্থি ৬১ আইনজীবী সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (৯ জুন) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের সামনে বেলা সাড়ে ১২ টার দিকে তারা বিভিন্ন স্লোগান সম্বলিত এ মানববন্ধন করেন। এসময় তারা ‘ইউনুসের বিচার চাইস’সহ স্লোগান দেন।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য রাখেন। এসময় তিনি আওয়ামীপন্থি আইনজীবীদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানান। তিনি বিগত সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এডভোকেট ওবায়দুল ইসলাম, এডভোকেট লিটন মিয়া, এডভোকেট তৌহিদ, এডভোকেট শামীম আল সোহাগ সাইফুল সহ্য অন্যান্যরা।