আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে: স্পিকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:৩২ পিএম
আজ শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন। শুরুতেই, সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।
স্পিকার আরও বলেন, জাতীয় সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদের আমি অভিনন্দন জানাই।
এরপরই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।
রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
আরও পড়ুন