EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপ: আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৪:৪৭ পিএম

রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপ: আইন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ
অ অ

শিশু রামিসা হত্যা মামলায় আসামিদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এ ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

রবিবার (৭ জুন) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী এ ধন্যবাদ জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড একটি নৃশংস ও হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনায় দ্রুত তদন্ত পরিচালনা, অপরাধীদের শনাক্তকরণ এবং গ্রেপ্তারের মাধ্যমে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে।

তিনি বিশেষভাবে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্ব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেন। একই সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পেশাদারত্বেরও ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মামলাটির বিচারিক কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং দোষীরা প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি পাবে। তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও একই ধরনের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

সভায় উপস্থিত সদস্যরাও শিশু রামিসা হত্যা মামলায় দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশংসা করেন। তারা বলেন, অপরাধ দমনে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকলে জনগণের মধ্যে আইনের শাসনের প্রতি আস্থা আরও সুদৃঢ় হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, এ মামলার বিচার দ্রুত সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে, যা ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন