EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাজেট অধিবেশন

সংসদ ভবন ও আশপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, আগ্নেয়াস্ত্র বহনেও নিষেধাজ্ঞা

অধিবেশন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ০৮:৩৯ পিএম

সংসদ ভবন ও আশপাশে মিছিল-সমাবেশ নিষিদ্ধ, আগ্নেয়াস্ত্র বহনেও নিষেধাজ্ঞা
অ অ

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন) ঘিরে রাজধানীর সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ এবং আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৫ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী রবিবার (৭ জুন) জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। অধিবেশন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার স্বার্থে শনিবার (৬ জুন) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য বহন এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।

নিষিদ্ধ ঘোষিত এলাকার মধ্যে রয়েছে মহাখালী ক্রসিং থেকে বাংলামোটর, ফার্মগেট, শ্যামলী মোড়, ধানমন্ডি, বিজয় সরণি, মানিক মিয়া এভিনিউসহ জাতীয় সংসদ ভবন ও এর সংরক্ষিত এলাকা এবং আশপাশের সংযোগ সড়ক ও গলিপথ।

ডিএমপি জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সংসদ অধিবেশনের নিরাপত্তা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন