EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

রাণীশংকৈলে আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৪২ পিএম

রাণীশংকৈলে আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
অ অ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শান্ত মার্ডি (২৬) নামে এক আদিবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের সুন্দরপুর আদিবাসী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শান্ত মার্ডি ওই গ্রামের মোটাই মার্ডির ছেলে। পরিবারের দাবি, সে দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল।

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের ন্যায় সকালে নাস্তা খেয়ে নিজ শয়নকক্ষে ছিল শান্ত। দুপুরে খাবারের জন্য ডাকতে গিয়ে তার মা ঘরের ভেতর গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে ঝুলতে দেখেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। 

কী কারণে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি পরিবারের সদস্যরা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন