EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঈদের ছুটি শেষে অফিস-আদালত আজ খুলছে, ফিরছে কর্মচাঞ্চল্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৮:২৫ এএম

ঈদের ছুটি শেষে অফিস-আদালত আজ খুলছে, ফিরছে কর্মচাঞ্চল্য

ছবি: সংগৃহীত

অ অ

পবিত্র ঈদুল আজহার টানা সাত দিনের ছুটি শেষে আজ সোমবার (১ জুন) থেকে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার। দীর্ঘ ছুটি শেষে দেশজুড়ে আবারও ফিরছে কর্মচাঞ্চল্য।

ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ উপভোগ করেন।

ছুটি শেষে আজ থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি অফিসগুলোতে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে। একই সঙ্গে ব্যাংক, বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং দেশের শেয়ারবাজারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে।

ব্যাংকগুলোতে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত লেনদেন করতে পারবেন। তবে ব্যাংকের অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে একই সময়সূচি অনুযায়ী।

এদিকে দেশের প্রধান দুই শেয়ারবাজার ডিএসই ও সিএসইতে আজ থেকে স্বাভাবিক নিয়মে লেনদেন শুরু হচ্ছে। লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অন্যদিকে ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রাও জোরদার হয়েছে। গত দুই দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সড়ক, রেল ও নৌপথে কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ফলে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপও বাড়ছে।

আরও পড়ুন