EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বিএমইউতে ঈদের জামাত অনুষ্ঠিত, পুনর্মিলনী ১ জুন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ মে ২০২৬, ০৮:৩১ পিএম

বিএমইউতে ঈদের জামাত অনুষ্ঠিত, পুনর্মিলনী ১ জুন
অ অ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাতটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এই জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল আহাদ।

ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান এবং অতিরিক্ত পরিচালক ডা. হাসনাত আহসানসহ শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

নামাজ শেষে উপাচার্য সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কোলাকুলি বিনিময় করেন। পরে তিনি বিএমইউ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং শুভেচ্ছা জানান। এ সময় তাঁর সঙ্গে হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. হাসনাত আহসান উপস্থিত ছিলেন। ঈদ উপলক্ষে হাসপাতালের রোগীদের জন্য উন্নত মানের খাবারের ব্যবস্থা করা হয়।

ঈদের ছুটি শেষে আগামী ১ জুন সোমবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় পুরোপুরি খুলবে। ওই দিন সকাল সাড়ে ৮টা থেকে ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হবে।

আরও পড়ুন