EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরলেন ১৭০ অভিবাসী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ মে ২০২৬, ০৩:৩৭ পিএম

লিবিয়া থেকে বাংলাদেশে ফিরলেন ১৭০ অভিবাসী

ছবি: সংগৃহীত

অ অ

লিবিয়া থেকে ১৭০ অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। সোমবার (২৫ মে) সকাল ৮টা ৩৫ মিনিটে বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে তারা দেশে ফেরেন।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে তাদের দেশে ফেরত আনা হয়। এ কার্যক্রমে আরও সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

লিবিয়ায় এসব বাংলাদেশির অধিকাংশই মানবপাচারকারীর প্ররোচনা ও সহযোগিতায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে ওই দেশে গিয়েছিলেন বলে জানা গেছে। এসব অভিবাসীরা সেখানে থাকা অবস্থায় অনেকে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

বিমানবন্দরে প্রত্যাবাসিতদের পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট দপ্তর এবং আইওএম-এর কর্মকর্তারা অভ্যর্থনা জানান। এ সময় তাদের মানবপাচারের ঝুঁকি ও অভিজ্ঞতা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রত্যেক প্রত্যাবাসিত ব্যক্তিকে প্রাথমিক সহায়তা হিসেবে পথখরচা, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সেবা দেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ ও ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম একযোগে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন