কক্সবাজার আদালতে গোলাগুলি, দুজন গুলিবিদ্ধ
ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:১০ পিএম
কক্সবাজার আদালত প্রাঙ্গণে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশ দেওয়া হয়েছে।
রবিবার (২৪ মে) বেলা ১১টার দিকে কক্সবাজার জজ আদালত ভবনের দক্ষিণ পাশের গেটের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান জানিয়েছেন, তিনজনকে আটক করা হয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
আরও পড়ুন