EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কমিউনিটি পুলিশিং বিস্তৃত করে নিরাপদ বাংলাদেশ গড়া হবে: আইজিপি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:০১ পিএম

কমিউনিটি পুলিশিং বিস্তৃত করে নিরাপদ বাংলাদেশ গড়া হবে: আইজিপি
অ অ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, কমিউনিটি পুলিশিং কার্যক্রম সারা দেশে বিস্তৃত করা হবে, যাতে পুলিশ ও জনগণ একসঙ্গে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারে।

শনিবার (২৩ মে) বিকেলে বগুড়ার আদমদীঘিতে নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে আয়োজিত কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, “আমরা বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ করেছি। এটি সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। পুলিশ ও জনগণ একসঙ্গে কাজ করে নিরাপদ বাংলাদেশ গড়াই আমাদের অঙ্গীকার।”

জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মুহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং বগুড়ার স্থানীয় সরকারের উপপরিচালক রাজিয়া সুলতানা,সহ আরও অনেকে।

এর আগে আইজিপি নবনির্মিত আদমদীঘী থানা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও পড়ুন