দায়িত্ব নিলেন নতুন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১২:০৪ পিএম
মোসলেহ্ উদ্দিন আহমদ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিন।
তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে তাকে ডিএমপি কমিশনার হিসেবে বদলি ও পদায়নের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
তিনি সিআইডি প্রধানের দায়িত্ব থেকে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন।
আরও পড়ুন