EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

আবু সাঈদ হত্যায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৯:১৪ পিএম

আবু সাঈদ হত্যায় দণ্ডপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশীদ গ্রেপ্তার
অ অ

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ মে) রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

মোহাম্মদপুর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা সাবেক উপাচার্য হাসিবুর রশীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ রাতে মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ড. হাসিবুর রশীদ আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।

তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর শিক্ষার্থীদের দাবির মুখে ৯ আগস্ট পদত্যাগ করেন অধ্যাপক হাসিবুর রশীদ। তিনি জুলাই আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাজাপ্রাপ্ত আসামি।

আরও পড়ুন