EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, চাঁদপুর

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৫:১২ পিএম

শাহরাস্তিতে খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
অ অ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক এলাকায় ঐতিহাসিক ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৬ মে) দুপুরে তিনি এই খননকাজের আনুষ্ঠানিক সূচনা করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী খোর্দ্দ খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন। এরপর তিনি স্থানীয় বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

জনসভায় দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন। কৃষকের মুখে হাসি ফোটানো এবং পানির ন্যায্য অধিকার নিশ্চিত করতেই সরকার দেশব্যাপী জলাশয় ও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে জানান তারেক রহমান।

আরও পড়ুন