EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক ধর্মঘট, ৫ ঘণ্টা পর প্রত্যাহার

শ্রমিক নেতারা জানান, দিনাজপুর শহরে প্রবেশের সময় দীর্ঘদিন ধরে প্রতিটি ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৭:৪১ পিএম

চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক ধর্মঘট, ৫ ঘণ্টা পর প্রত্যাহার

ছবি: সংগৃহীত

অ অ

টোল আদায়ের নামে অবৈধ চাঁদাবাজির প্রতিবাদে দিনাজপুরে ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা সড়ক ধর্মঘটে প্রায় পাঁচ ঘণ্টা অচল হয়ে পড়ে জেলার সড়ক ও মহাসড়ক।

রবিবার (১০ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই ধর্মঘটে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী, শিক্ষার্থী ও রোগীরা। পরে স্থানীয় সাংসদ ও প্রশাসনের আশ্বাসে বেলা ১১টার দিকে ধর্মঘট প্রত্যাহার করা হলে ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

শ্রমিক নেতারা জানান, দীর্ঘদিন ধরে দিনাজপুর শহরে প্রবেশ করলেই পণ্যবাহী ট্রাক থেকে ১০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। টাকা না দিলে চালকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়। একাধিকবার প্রশাসনকে জানানো হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সড়কে নামতে বাধ্য হন তারা।

দিনাজপুর ট্রাক শ্রমিক মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাদাকাতুল বারী বলেন, ‘টোল আদায়ের নামে চাঁদাবাজি প্রশাসনের আশ্বাসে আপাতত বন্ধ, আমরা ধর্মঘট স্থগিত করেছি। তবে স্থায়ী সমাধান না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। ধর্মঘট কর্মসূচি প্রত্যাহারের পর থেকে ধীরে ধীরে জেলার সব সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

ধর্মঘট চলাকালে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি সৈয়দ সফু আহমেদ, সাধারণ সম্পাদক মো. ফজলুর রশিদ ফজলু এবং ট্রাক ট্যাংকলরী কাভার্ড ভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আনোয়ারুল হকসহ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন