EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারে ত্রাণ বিতরণ

এসময় ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে

ডেইলি সান রিপোর্ট, দিনাজপুর

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৬:৩৬ পিএম

দিনাজপুরে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭৪ পরিবারে ত্রাণ বিতরণ

ছবি: সংগৃহীত

অ অ

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী বিতরণ করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিদপ্তরের আওতায় বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখি ঝড় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় ৭৪টি পরিবারের মাঝে ঢেউটিন, শুকনো খাবার এবং গৃহ নির্মাণ মঞ্জুরি বাবদ নগদ অর্থের চেক প্রদান করা হয়।

বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. সফিকুল আলম, পৌর বিএনপির সভাপতি মো. নওসাদ আলী, নাফানগর ইউপি চেয়ারম্যান মো. শাহনেয়াজ পারভেজ, মুর্শিদহাট ইউপি চেয়ারম্যান মো. ওয়াক্কাস কাঞ্চন এবং আটগাঁও ইউপি প্যানেল চেয়ারম্যান মো. তুরিন তানভির চৌধুরী বিতুসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরও পড়ুন