EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০১:১৬ পিএম

শপথ নিলেন এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত সংসদ-সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মোছা. নুসরাত তাবাসসুম জ্যোতি।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নবনির্বাচিত সংসদ-সদস্য নুসরাত তাবাসসুমকে শপথ বাক্য পাঠ করান।

বুধবার (৬ মে) সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

44577

সংবিধানের অনুচ্ছেদ ১৪৮-এর তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী স্পিকারই নবনির্বাচিত সংসদ-সদস্যদের শপথ পাঠ করান।

শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ-সদস্য রীতি অনুযায়ী সংসদ সচিবের কক্ষে শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার, বিরোধী দলের চিফ হুইপ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন