EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৪:৫৫ এএম

দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে: ভূমিমন্ত্রী
অ অ

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন তাদের কাছ থেকে খাসজমি উদ্ধার করা হবে। খাসজমি উদ্ধার ও ভূমি সংক্রান্ত মামলাজট নিরসনে ভূমি মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় একযোগে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় জেলাপ্রশাসক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী রহমান মিনু জানান, ভূমি অফিস থেকে দালাল উচ্ছেদ ও ফ্যাসিস্ট আমলে দখলকৃত খাস জমি উদ্ধারের উদ্যোগ নিয়েছে সরকার। দখলকারী যত প্রভাবশালীই হোক না কেন খাস জমি উদ্ধার করা হবে।

এ সময় ভূমিমন্ত্রী বলেন, ইতোমধ্যে স্থানীয় ভূমি অফিসগুলো স্বয়ংক্রিয় হয়েছে। নাগরিক সেবা বৃদ্ধিতে ডিজিটাল এপ, হট লাইন ও নাগরিক সেবাকেন্দ্র চালু করেছে সরকার। তবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে স্থানীয় সরকারকে সচেতনতা বাড়াতে হবে।

আরও পড়ুন