EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

জেলা প্রশাসকদের এলজিআরডি মন্ত্রী

মানুষের সঙ্গে মিশে তাদেরকে নিয়ে নেতৃত্ব দেবেন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৭:১৩ পিএম

মানুষের সঙ্গে মিশে তাদেরকে নিয়ে নেতৃত্ব দেবেন
অ অ

জেলা প্রশাসকদের জনগণের মাঝে মিশে গিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (৫ মে) ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলন ২০২৬-এর ষষ্ঠ অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মির্জা ফখরুল বলেন, আপনারা তৃণমূলের নেতা। আপনারা মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সাথে থাকবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দেবেন। 

তিনি আরও বলেন, জাতিকে গড়ে তোলার একটি বড় ভূমিকা প্রশাসকদের রয়েছে। সরকারের দৃষ্টিভঙ্গি ও লক্ষ্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি আপনাদের প্রকৃত জনকল্যাণমূলক কাজ করতে হবে।

মন্ত্রী বলেন, সরকার দ্রুততম সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করবে। প্রতিষ্ঠানগুলোকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকার যত শক্তিশালী হবে, গণতন্ত্র তত বেশি শক্তিশালী হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকগণ অংশগ্রহণ করেন। প্রশ্নোত্তর পর্বে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।

আরও পড়ুন