EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০৪:২৬ পিএম

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলামের পদত্যাগ
অ অ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করেছেন মো. তারিকুল ইসলাম।

মঙ্গলবার (৫ মে) সকালে তিনি অ্যাটর্নি জেনারেল বরাবর তার আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও নির্বাচনী প্রস্তুতির বিষয়টি উল্লেখ করেছেন।

মো. তারিকুল ইসলাম জানান, তিনি আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। নির্বাচনী বিধি ও সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ বজায় রাখতেই তিনি সরকারি এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, আমি মো. তারিকুল ইসলাম, সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছি। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সম্পাদক পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় আমি স্বেচ্ছায় এই পদ থেকে পদত্যাগ করলাম।

যথাযথ প্রক্রিয়ায় এই পদত্যাগপত্রটি গ্রহণের জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে অনুরোধ জানিয়েছেন তারিকুল ইসলাম।

উল্লেখ্য, আগামী ১৩ ও ১৪ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন