EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সুনামগঞ্জে আজ সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

টাওয়ারের গোড়া মরিচায় ক্ষয়, দুপুর থেকে বিকেল ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ মে ২০২৬, ০২:৫২ এএম

সুনামগঞ্জে আজ সাড়ে তিন ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ছবি: সংগৃহীত

অ অ

সুনামগঞ্জ শহরের বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় আগামীকাল মঙ্গলবার (৫ মে) সাড়ে ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র থেকে ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত সোর্স লাইনের একটি টাওয়ারের গোড়া মরিচায় মারাত্মকভাবে ক্ষয়ে গেছে। কালিপুর হাওর এলাকায় ওই স্থানে নতুন পোল স্থাপনের জরুরি সংস্কার কাজের জন্যই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে বিকেল ৬টা পর্যন্ত সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। তবে কাজ শেষ হওয়া মাত্রই পুনরায় দ্রুততম সময়ে সংযোগ চালু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

​সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল আহমদ।

তিনি জানান, লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এ জরুরি মেরামত কাজ হাতে নেয়া হয়েছে। নির্ধারিত সময়ের পর কাজ শেষ হওয়া মাত্রই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আরও পড়ুন