বন্ধ কল-কারখানা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:২৩ পিএম
ছবি: সংগৃহীত
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কল-কারখানাগুলোর বর্তমান অবস্থা ও পুনরায় চালুর সম্ভাবনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৪ মে) সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোর আর্থিক, অবকাঠামোগত ও নীতিগত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবীর রিজভী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বৈঠকে বন্ধ কল-কারখানাগুলো পুনরুজ্জীবনের জন্য বিনিয়োগ আকর্ষণ, আধুনিকায়ন, এবং সম্ভাব্য অংশীদারিত্বের বিষয়গুলো গুরুত্ব পায়। পাশাপাশি শিল্পখাতে কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারের দিকেও জোর দেওয়া হয়।
সরকারের পক্ষ থেকে এসব কারখানা চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
