আখাউড়ায় পানিতে ডুবে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ০৩ মে ২০২৬, ১০:০১ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পানিতে ডুবে সায়ান নামে এক দেড় বছর বয়সী শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের দ্বিজয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আরাফাত আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দ্বিজয়পুর গ্রামের রনি মিয়ার ছেলে সায়ান সবার অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করেন।
পরবর্তীতে সায়ানকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।
আরও পড়ুন