EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

বক্তারা বলেন, গণতন্ত্র রক্ষায় মুক্ত গণমাধ্যম অপরিহার্য

ডেইলি সান রিপোর্ট, বাগেরহাট

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:২১ পিএম

বাগেরহাটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

ছবি: সংগৃহীত

অ অ

বাগেরহাটে যথাযথ মর্যাদায় ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (৩ মে) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে বাগেরহাট প্রেস ক্লাব চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাবে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। সভায় বক্তারা বিশ্বব্যাপী গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা গুরুত্বারোপ করেন যে, একটি কার্যকর গণতন্ত্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে মুক্ত ও স্বাধীন গণমাধ্যমের কোনো বিকল্প নেই।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা বিশ্বজিৎ শিকদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসেন লিটন ও মো. ইয়ামিন আলী প্রমুখ।

বক্তারা সাংবাদিকদের পেশাগত সুরক্ষা নিশ্চিত করা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিল বাগেরহাট প্রেস ক্লাব।

আরও পড়ুন