EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের সিন্ডিকেট থাকবে না: পরিবেশমন্ত্রী

এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:১৪ পিএম

ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের সিন্ডিকেট থাকবে না: পরিবেশমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ক্রীড়া ক্ষেত্রে কোনো রকমের কোনো সিন্ডিকেট বা বৈষম্য থাকবে না বলে জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি বলেন, যারা যোগ্যতার বলে এগিয়ে যেতে পারবে, তারা সব সুযোগ-সুবিধা পাবে।

শনিবার (২ মে) বিকেলে ফেনীর খায়রুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে নতুন কুড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, মনস্তাত্ত্বিক ও শারীরিক বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। শুধু বই পড়লে হবে না। এখন থেকে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের শিক্ষার্থীদের কোনো না কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত করা হবে। যাতে করে আমরা তাদের যোগ্য নাগরিক হিসেবে তৈরি হতে পারে।

এ সময় উপস্থিত ছিলেন ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনী ২ আসনের সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তারা।

আরও পড়ুন