EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ

ডেইলি সান রিপোর্ট, চট্টগ্রাম

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৩:০৭ পিএম

ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও ২ জাহাজ
অ অ

দেশের জ্বালানি তেলের মজুত সচল রাখতে চীন ও ভারত থেকে নতুন করে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বড় দুটি জাহাজ। 

দেশে দৈনিক সাড়ে ১২ হাজার টন ডিজেলের চাহিদার বিপরীতে এই বিপুল পরিমাণ জ্বালানি দিয়ে চার দিনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শিপিং এজেন্ট ও বন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, আমদানিকৃত এই জ্বালানির প্রথম চালানটি এসেছে চীন থেকে। ১৯ হাজার টন ডিজেলবাহী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ শুক্রবার (১ মে) বিকেল ৩টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর করে। 

এরপর শনিবার (২ মে) ভোরে ভারত থেকে ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘পিভিটি সোলানা’ কুতুবদিয়া এঙ্করেজে এসে পৌঁছায়।

জাহাজ দুটির স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনের  ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম বলেন, ‘বর্তমানে ডলফিন জেটিতে দুটি জাহাজ কাজ করছে। বহির্নোঙরে অপেক্ষমাণ আছে আরও দুটি এবং একটি জাহাজ থেকে লাইটারিং (পণ্য খালাস) কার্যক্রম চলমান রয়েছে। নতুন আসা এই দুটিসহ বর্তমানে বন্দরে জ্বালানি তেলবাহী জাহাজের মোট সংখ্যা দাঁড়িয়েছে সাতটিতে।’

আরও পড়ুন