EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লালমনিরহাট

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

ভুট্টার আড়ালে ৩৪৪ বোতল ফেনসিডিল পাচারের ঘটনায় ১৩ বছর পর রায়, বিকালেই কারাগারে পাঠানো হয়েছে

ডেইলি সান রিপোর্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৮ পিএম

মাদক মামলায় ইউপি চেয়ারম্যানের ৫ বছর কারাদণ্ড

ছবি: সংগৃহীত

অ অ

মাদক পাচার মামলায় আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রওশন আলম এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০১২ সালের ১৬ মে হুমায়ুন আহমেদ কবির একটি পিকআপ ভ্যানে ভুট্টা বোঝাই করে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের পুরান বাসস্ট্যান্ড এলাকায় ওই পিকআপ থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে ভুট্টার ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৩৪৪টি নিষিদ্ধ ফেনসিডিলের বোতল উদ্ধার হয়।

ঘটনাস্থলেই হুমায়ুন এবং তার সহযোগী সেকেন্দার আলীকে আটক করা হয়। পরে সদর থানার এসআই আসাদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী রোজি জানান, ‘আদালতের বিজ্ঞ বিচারক ইউপি চেয়ারম্যান হুমায়ুন আহমেদ কবিরকে ৫ বছরের কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। বুধবার বিকালেই তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে ১৩ বছর পর আজ এই রায় ঘোষিত হয়। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন