গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় মামলা, ৫ কর্মচারীকে শোকজ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৯ এএম
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি পুনর্বাসন নথি জালিয়াতির মাধ্যমে সম্পাদনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। একই ঘটনায় জড়িত থাকার সন্দেহে সংস্থাটির পাঁচজন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গত ২৬ এপ্রিল রূপনগর এলাকার ১৯/২ নম্বর সেকশনের ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল ব্যবহার করে সম্পাদিত হয়েছে বলে প্রাথমিকভাবে শনাক্ত হয়।
এ ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ কর্মচারীকে শোকজ করা হয়েছে। পাশাপাশি এ জালিয়াতির সঙ্গে জড়িত বহিরাগত চারজনকে আসামি করে শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী হিসেবে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা অভিযোগটি দায়ের করেন।
তবে বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম-পরিচয় আপাতত প্রকাশ করা হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।