EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ইউনেস্কো প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক, শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় জোর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পিএম

ইউনেস্কো প্রতিনিধিদলের সঙ্গে মাহদী আমিনের বৈঠক, শিক্ষার্থীদের মানসিক সুস্থতায় জোর
অ অ

শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিতকরণে সচেতনতা ও কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ইউনেস্কো প্রতিনিধিদলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের বৈঠকে।

রবিবার (২৬ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ এবং শিক্ষা প্রধান নরিহিদে ফুরুকাওয়া অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বৈঠকে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মাহদী আমিন।

আলোচনায় দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও সম্প্রসারণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্বসহকারে আলোচিত হয়।

এ সময় সরকারের পরিকল্পিত ‘মিড ডে মিল’ কর্মসূচি নিয়ে ইউনেস্কো প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গাইডলাইন নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ, জুতা ও পাটের ব্যাগ বিতরণ কার্যক্রম নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, এ কর্মসূচির পাইলট কার্যক্রম শিগগিরই উদ্বোধন করা হতে পারে।

বৈঠকে ইউনেস্কোর বিভিন্ন চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হয়। প্রতিনিধিদল বাংলাদেশে শিক্ষা খাতে সমন্বিতভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে।

আরও পড়ুন