EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রাণিসম্পদ খাত অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: সালাউদ্দিন টুকু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ০১:৫১ পিএম

প্রাণিসম্পদ খাত অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: সালাউদ্দিন টুকু
অ অ

দেশের অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার (২৫ এপ্রিল) সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং রপ্তানি বৃদ্ধির জন্য প্রাণিসম্পদ খাতের কোনো বিকল্প নেই। সরকার এ খাতের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

তিনি আরও বলেন, ভেটেরিনারি পেশাজীবীরা নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সময়ের সঙ্গে সঙ্গে এ খাতে মানুষের আগ্রহ ও শিক্ষার প্রসারও বেড়েছে।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রাণীরা তাদের সমস্যা প্রকাশ করতে না পারায় এ খাতে কাজ করা অত্যন্ত চ্যালেঞ্জিং। তবে মেধাবী ও দক্ষ জনবল এ খাতকে এগিয়ে নিচ্ছে।

তিনি বলেন, সমন্বিত উদ্যোগ ও পারস্পরিক আলোচনার মাধ্যমে প্রাণিসম্পদ ও ভেটেরিনারি খাতের সমস্যাগুলো সমাধান সম্ভব। দেশের উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভেটেরিনারিয়ানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন