EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

‘জাল যার জলা তার’ নীতিতে জলমহাল ব্যবস্থাপনার নির্দেশ ভূমিমন্ত্রীর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

‘জাল যার জলা তার’ নীতিতে জলমহাল ব্যবস্থাপনার নির্দেশ ভূমিমন্ত্রীর
অ অ

সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ‘জাল যার জলা তার’ নীতির আলোকে জলমহাল ব্যবস্থাপনা জোরদারের নির্দেশনা দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বুধবার (২২ এপ্রিল) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী। সভায় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ভূমিমন্ত্রী বলেন, জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের সম্পদ। জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং দরিদ্র জনগোষ্ঠীর জীবিকা রক্ষায় মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিক্ব এগোতে হবে। একই সঙ্গে সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আমরা ‘জাল যার জলা তার’ নীতিতে বিশ্বাসী।

তিনি বলেন, অতীতে জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে। এসব অনিয়ম রোধে দ্রুত স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জেলা পর্যায় থেকে আসা জলমহাল ইজারা সংক্রান্ত সুপারিশগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। 

তিনি প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে প্রস্তাবগুলো পর্যালোচনার ওপর গুরুত্ব দেন, যাতে প্রক্রিয়াটি আরও অন্তর্ভুক্তিমূলক ও স্বচ্ছ হয়।

সভায় সুনামগঞ্জ জেলার জলমহাল ইজারা সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হয়। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার বিল চুড়ইল (বদ্ধ) জলমহাল খননের প্রস্তাব অনুমোদন করা হয়।

আরও পড়ুন