EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হাতিয়ায় অবৈধ ডিজেল জব্দ, আটক ১

পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৯:২২ পিএম

হাতিয়ায় অবৈধ ডিজেল জব্দ, আটক ১

ছবি: আইএসপিআর

অ অ

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলায় অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেলসহ একজনকে আটক করেছে নৌবাহিনী।

চলমান বৈশ্বিক জ্বালানি তেল সংকটের প্রেক্ষিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে দায়িত্বরত এলাকায় সক্রিয় রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া উপজেলার তমুরদ্দি বাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ‘বেলায়েত মটর পার্টস’ নামক একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত ৮ ড্রাম অর্থাৎ ১ হাজার ৬শ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত ডিজেল ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

আইএসপিআর জানায়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সংকট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন