অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করে বিপদে ব্যবসায়ী
১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৯৪০ টাকা হলেও রাফি ইলেকট্রনিক্স (প্রো: রফিকুল ইসলাম) নামের একটি খুচরা প্রতিষ্ঠান ২ হাজার টাকায় বিক্রি করছিল।
ডেইলি সান রিপোর্ট, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পিএম
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার সদর উপজেলার গোকর্ণঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানকালে দেখা যায়, সরকার নির্ধারিত ১২ কেজি এলপিজি গ্যাসের মূল্য ১ হাজার ৯৪০ টাকা হলেও রাফি ইলেকট্রনিক্স (প্রো: রফিকুল ইসলাম) নামের একটি খুচরা প্রতিষ্ঠান ২ হাজার টাকায় বিক্রি করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।