হাইকোর্ট বিভাগে ৬৩ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পিএম
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৬৩বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এ বিষয়ে প্রধান বিচারপতির নির্দেশনা দেয়ার একটি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়, আমি এতদ্বারা নির্দেশ করছি যে, আগামী ১৯ এপ্রিল (রোববার) সকাল সাড়ে দশটা থেকে হাইকোর্ট বিভাগের বিচার কাজ পরিচালনার জন্য উল্লেখিত বেঞ্চগুলো গঠন করা হল।
আরও পড়ুন