EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পিএম

প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

ছবি: সংগৃহীত

অ অ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর অধীনে আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকা প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগের জন্য আগামী শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা ২ (দুই) মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে হাইকোর্ট বিভাগ গত ২৫ মার্চ ইস্যুকৃত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর সংশোধিত বিজ্ঞপ্তির কার্যকারিতাও ২ (দুই) মাসের জন্য স্থগিত করেছেন।

আরও পড়ুন