বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ পিএম
বাংলা নববর্ষ উপলক্ষে বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল) সবার প্রতি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে। এ উপলক্ষে আয়োজিত ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’-এর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বসুন্ধরা সিটি শুধু একটি শপিং মল নয়, এটি সবার ভালোবাসার একটি মিলনস্থল। ক্রেতা ও দর্শনার্থীদের আস্থা ও ভালোবাসাই তাদের এগিয়ে যাওয়ার মূল শক্তি।
বৈশাখী মেলায় উপস্থিত সম্মানিত অতিথি, ক্রেতা ও বিভিন্ন ব্র্যান্ড হাউজকে জানানো হয় আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তাদের উপস্থিতিতেই মেলার আয়োজন প্রাণবন্ত হয়ে উঠেছে বলে উল্লেখ করা হয়।
আয়োজকেরা জানান, দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আনন্দমুখর পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। নতুন বছর সবার জীবনে সুখ, সাফল্য ও সমৃদ্ধি বয়ে আনবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে ‘বিসিডিএল বৈশাখী মেলা ১৪৩৩’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এ আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে ভিভো (VIVO) এবং পাওয়ার্ড বাই স্পন্সর হিসেবে রয়েছে উত্তরা মোটরস (UTTORA MOTORS), স্পিড (SPEED) ও ফুডি (FOODIE)। আয়োজকদের পক্ষ থেকে স্পন্সরদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।