EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ১০ জলদস্যু আটক

উদ্ধার করা হয়েছে দস্যুদের কবলে জিম্মি থাকা ৩ জেলে ও গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে।

ডেইলি সান রিপোর্ট, কক্সবাজার

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৫:০৬ পিএম

কক্সবাজারে কোস্টগার্ডের অভিযানে ১০ জলদস্যু আটক

ছবি: সংগৃহীত

অ অ

কক্সবাজার সাগর উপকূলে পৃথক তিনটি সফল অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু ‘পারভেজ বাহিনীর’ ১০ সদস্য এবং ৮ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড।

উদ্ধার করা হয়েছে দস্যুদের কবলে জিম্মি থাকা ৩ জেলে ও গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার রাত ৯টায় কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে ধাওয়া করে একটি ফিশিং বোট জব্দ করা হয়। সেখান থেকে ২টি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ পারভেজ বাহিনীর ১০ সদস্যকে আটক করা হয়। একইসাথে উদ্ধার করা হয় ৩ জিম্মি জেলেকে।

পৃথক অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট, গ্যাস সিলিন্ডার ও ৪৫০ বস্তা সিমেন্টসহ ৮ পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ জন বাংলাদেশিকে (৮ জন পুরুষ ও ১ জন নারী) জীবিত উদ্ধার করা হয়েছে। গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় ‘এমটি মেঘনা প্রাইড’ জাহাজ তাদের উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আরও পড়ুন