EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মঈন খানের বাসায় ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৩:০৬ পিএম

মঈন খানের বাসায় ৭ দেশের রাষ্ট্রদূতের নৈশভোজ
অ অ

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ও তার সহধর্মিণীর সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর গুলশানে মঈন খানের বাসভবনে এ নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্র-ভারতসহ সাত দেশের রাষ্ট্রদূত অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলরও উপস্থিত ছিলেন। ব্রেন্ট ক্রিস্টেনসেন চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

কূটনৈতিক এ আয়োজনে যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, নেপাল, ইতালি ও নরওয়ের রাষ্ট্রদূত এবং ব্রিটিশ হাইকমিশনারসহ কয়েকটি দেশের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন