EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি হবে না: ধর্মমন্ত্রী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৯:১১ পিএম

হজ ব্যবস্থাপনায় কোনো গাফিলতি হবে না: ধর্মমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, হজ ব্যবস্থাপনার সঙ্গে সরকারের ভাবমূর্তির সম্পর্ক জড়িত এবং এ বিষয়ে কোনো ধরনের গাফিলতি সহজভাবে গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে রাজধানীর আশকোনার হজক্যাম্পে হজের সার্বিক প্রস্তুতি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভায় মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, এবছরের হজ বর্তমান সরকারের প্রথম হজ। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের হজ ব্যবস্থাপনাকে আরও সুষ্ঠু ও সুন্দর করতে হবে।

ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদেরকে পরিবারের সদস্যের মতো সেবা দিতে হবে। এবছরের হজ ব্যবস্থাপনায় যারা ভালো সেবা দেবে, তাদের পুরস্কৃত করা হবে।’

সভায় সংশ্লিষ্ট দপ্তরসমূহ তাদের প্রস্তুতি উপস্থাপন করে সুষ্ঠু ও সাবলীল হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি দেন।

এসময় ধর্মসচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আয়াতুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিমান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বাংলাদেশ পুলিশ, গণপূর্ত বিভাগ, বাংলাদেশ স্কাউটস, ঢাকা ওয়াসা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সাউদিয়া এয়ারলাইনস ও ফ্লাইনাসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি সভায় অংশ নেন।

আরও পড়ুন