EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মাদকসহ গ্রেপ্তার অর্থ বিভাগের অফিস সহায়ক তৌফিকুন নবীকে সায়িক বরখাস্ত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পিএম

মাদকসহ গ্রেপ্তার অর্থ বিভাগের অফিস সহায়ক তৌফিকুন নবীকে সায়িক বরখাস্ত
অ অ

ভারতীয় নিষিদ্ধ মাদকসহ গ্রেপ্তার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অফিস সহায়ক মো. তৌফিকুন নবীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী গত ৮ মার্চ থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) উপসচিব মো. আবু ওয়াদুদ স্বাক্ষরিত অর্থ মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

অফিস আদেশে বলা হয়, গত ৮ মার্চ তৌফিকুন নবীকে ৬৭ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ‘ফেইরডাইল’ মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে ওইদিন বোনারপাড়া রেলওয়ে থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। ওই মামলায়  গ্রেপ্তারের পর থেকেই তিনি জেলহাজতে রয়েছেন।

আদেশে আরও বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(২) ধারা অনুযায়ী গ্রেপ্তারের দিন (৮ মার্চ) থেকেই তাকে সাময়িক বরখাস্ত করা হলো। তবে বরখাস্ত থাকাকালীন তিনি বিধি অনুযায়ী খোরাকী ভাতা পাবেন।

আরও পড়ুন