EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ১২ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

ডেইলি সান রিপোর্ট, সুনামগঞ্জ

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২১ পিএম

ভূমধ্যসাগরে প্রাণ হারানো সুনামগঞ্জের ১২ পরিবারের পাশে প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

অবৈধভাবে সাগরপথে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে খাবার ও পানির সংকটে প্রাণ হারানো সুনামগঞ্জের ১২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার (৫ এপ্রিল) জেলার জগন্নাথপুর, দোয়ারা বাজার এবং দিরাই উপজেলার ওই শোকাহত পরিবারগুলোর কাছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার সামগ্রী ও সমবেদনা পৌঁছে দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ, সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদ এবং সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এই উপহার সামগ্রী বিতরণ করেন। এসময় জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সংসদ সদস্যরা জানান, ভূমধ্যসাগরে মানবিক বিপর্যয়ে নিহতের ঘটনার খবর শুনেই প্রধানমন্ত্রী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তাদেরকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানাতে এবং পাশে থাকার জন্য। 

তারা আরও জানান, দালাল চক্রের ফাঁদে পড়ে কেউ যেন অবৈধ পথে বিদেশে না যায় এবং এমন ঝুঁকি না নেয়। আমাদের বর্তমান সরকার নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছে, ৫ বছরের মধ্যে ১ কোটি মানুষকে বিদেশে পাঠানো হবে। সেই কার্যক্রম ইতোমধ্যে দ্রুতগতিতে শুরু হয়েছে। ধৈর্য ধরুন, সরকার জি-টু-জি পদ্ধতিতে বেকার যুবকদের প্রশিক্ষণ দিয়ে বৈধভাবে বিদেশে পাঠানোর ব্যবস্থা করবে।

উল্লেখ্য, গত মার্চ মাসের ২৮ তারিখে লিবিয়া থেকে সাগরপথে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটে। এতে অন্তত ২২ জন অভিবাসীর মৃত্যু হয়, যাদের মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। নিহতদের মধ্যে সুনামগঞ্জের তিন উপজেলার ১২ জন রয়েছেন। দীর্ঘ সমুদ্রযাত্রায় খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে যাত্রীরা একে একে অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে অনেকেই প্রাণ হারান। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে জানা যায়, পাচারকারীদের নির্দেশে নিহতদের মরদেহ সাগরে ফেলে দেওয়া হয়।

আরও পড়ুন