EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

লাখো মুসল্লির অংশগ্রহণে চরমোনাইর মাহফিলের সমাপ্তি: মুসলিম উম্মাহর শান্তি কামনা

ডেইলি সান রিপোর্ট, বরিশাল

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১২:৪৪ পিএম

লাখো মুসল্লির অংশগ্রহণে চরমোনাইর মাহফিলের সমাপ্তি: মুসলিম উম্মাহর শান্তি কামনা

ছবি: সংগৃহীত

অ অ

চরমোনাই মাদরাসা ময়দানে আয়োজিত তিনদিনব্যাপী ফাল্গুনের মাহফিল শনিবার (৪ এপ্রিল) আখেরি মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়েছে। মাহফিলে লাখো মুসল্লি অংশ নেন এবং আধ্যাত্মিক মিলনের অভূতপূর্ব পরিবেশ তৈরি হয়।

সমাপনী অধিবেশনে বয়ান দেন  চরমোনাই পীর হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

বয়ানে তিনি বলেন, মানুষ আজকাল আল্লাহকে ভুলে নাফরমানি করছে। একজন মানুষ কবরে গিয়ে মাফ না পাওয়া পর্যন্ত নিজেকে নিকৃষ্ট পশুর মতো মনে করবে। আল্লাহর ভয় অর্জন, অহম্মিকা ও হিংসা পরিত্যাগ করে পরিবারে দ্বীনের শিক্ষা দেওয়া ও নিয়মিত জিকির-তিলাওয়াতের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে।’

আখেরি মুনাজাতে চরমোনাই পীর ফিলিস্তিন, ভারত, কাশ্মীর, মিয়ানমার, সিরিয়া, ইরান ও লেবাননসহ বিশ্বের নির্যাতিত মুসলিম সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তা কামনা করেন। এছাড়া গত অগ্রাহায়ণ মাহফিল থেকে এ পর্যন্ত মৃত্যুবরণকারী প্রায় দেড় হাজার মুজাহিদের জন্য বিশেষ দোয়া করা হয়।

মাহফিলের সময় দুই মুসল্লি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। নিহতরা হলেন- নরসিংদীর কাটালিয়া এলাকার এমদাদুল হাসান (৮৬) এবং টাঙ্গাইলের ভুয়াপুর এলাকার মো. তালহা (২২)। তাদের মরদেহ মাহফিলের হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

চরমোনাই অস্থায়ী মাহফিল হাসপাতালে এবছর প্রায় দুই হাজার মুসল্লীর চিকিৎসা দেওয়া হয়েছে। মাহফিলে দুইজন অমুসলিম চরমোনাই পীরের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখগণ গুরুত্বপূর্ণ বয়ান করেন। চরমোনাই পীর মাহফিল বাস্তবায়নে সহযোগিতার জন্য প্রশাসনিক, রাজনৈতিক, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সমাপনী অধিবেশনের শেষে চরমোনাই পীর মুরিদানদের বিভিন্ন লিখিত প্রশ্নের উত্তর দেন এবং তাদের সঠিক পথে পরিচালনার জন্য পরামর্শ দেন। এছাড়া সকলকে তাওবা করিয়ে গুনাহ থেকে বাঁচার শপথ করান।

আরও পড়ুন