EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া

কসবায় স্থাপিত হচ্ছে নতুন ইপিজেড, অনুমোদন দিল সরকার

বেপজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৮:২১ পিএম

কসবায় স্থাপিত হচ্ছে নতুন ইপিজেড, অনুমোদন দিল সরকার

ছবি: সংগৃহীত

অ অ

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নে নতুন একটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। উপজেলার ‘তিন লাখ পীর’ এলাকায় এই শিল্পাঞ্চল স্থাপনের প্রস্তাবটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) কর্তৃক গৃহীত হয়েছে।

রবিবার (২৯ মার্চ) বেপজার নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ মার্চ ২০২৬ তারিখের একটি আবেদনের প্রেক্ষিতে কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের তিন লাখ পীর এলাকায় ইপিজেড স্থাপনের প্রস্তাবটি কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এ বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


আরও পড়ুন