EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

টিকিট কালোবাজারির অভিযোগে দুই স্টুয়ার্ড বরখাস্ত, জরিমানা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৪৮ পিএম

টিকিট কালোবাজারির অভিযোগে দুই স্টুয়ার্ড বরখাস্ত, জরিমানা

ছবি: সংগৃহীত

অ অ

ঢাকা-চট্টগ্রাম রুটের আন্তঃনগর ট্রেন সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারির অভিযোগে অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের দুই স্টুয়ার্ডকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, অভিযুক্তরা হলেন মিনহাজুল ও ইমরান। তারা অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান SA Corporation-এর কর্মচারী ছিলেন।

সম্প্রতি একটি অনলাইন মাধ্যমে প্রকাশিত ভিডিওতে সুবর্ণ এক্সপ্রেসের টিকিট কালোবাজারির একটি চক্রের কর্মকাণ্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক তদন্তে ভিডিওটির সত্যতা পাওয়া যায় এবং উক্ত দুই স্টুয়ার্ডের সম্পৃক্ততা নিশ্চিত হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট দুই কর্মচারীকে চাকরি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে Bangladesh Railway অনবোর্ড সেবা প্রদানকারী প্রতিষ্ঠানটিকে প্রাথমিকভাবে ৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

এছাড়া, প্রতিষ্ঠানটিকে আগামী ২৪ মার্চের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আরও পড়ুন