EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ১

রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত অবস্থায় একজন হাসপাতালে ভর্তি এবং অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৫২ পিএম

সদরঘাটে দুই লঞ্চের চাপায় নিহত ১
অ অ

রাজধানীর সদরঘাটে ট্রলার দিয়ে লঞ্চে উঠতে গিয়ে দুই লঞ্চের চাপায় একজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত অবস্থায় একজন হাসপাতালে ভর্তি এবং অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় ঈদযাত্রার ষষ্ঠ দিনে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজধানীর কোতয়ালি থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ। 

তিনি বলেন, একজন নিহত হয়েছেন। অপর একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসারত আছেন। এছাড়া এখন পর্যন্ত দুইজন নিখোঁজের কথা জানতে পেরেছি।

জানা যায়, এক লঞ্চে ট্রলায় দিয়ে যাত্রী তোলার সময় এম ভি জাকের-৩ লঞ্চ পেছন থেকে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।

আরও পড়ুন