EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ট্রাফিক নিয়ন্ত্রণে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:২০ পিএম

ট্রাফিক নিয়ন্ত্রণে পোর্টেবল সিগন্যাল লাইট ব্যবহার শুরু পুলিশের

ছবি: সংগৃহীত

অ অ

সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং যানজট নিরসনে পোর্টেবল সিগন্যাল লাইটের ব্যবহার শুরু করেছে পুলিশ। স্বল্প খরচে দেশীয় প্রযুক্তিতে তৈরি এসব বহনযোগ্য সিগন্যাল লাইট প্রাথমিকভাবে হাইওয়ে পুলিশের মাধ্যমে বিভিন্ন সড়কে স্থাপন করা হচ্ছে।

পুলিশ সূত্র জানায়, সহজে বহনযোগ্য হওয়ায় যেকোনো স্থানে দ্রুত স্থাপন করা সম্ভব এই সিগন্যাল লাইটগুলো। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া সহজ হবে এবং যানজট ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, ট্রাফিক ব্যবস্থাপনায় উদ্ভাবনী এই উদ্যোগ সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ইতিবাচক প্রভাব ফেলবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (মিডিয়া ও পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন