EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, বাস্তবায়ন হয়নি: আতিকুর রহমান রুমন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:২৪ পিএম

বগুড়ার উন্নয়নে শুধু ঘোষণা হয়েছে, বাস্তবায়ন হয়নি: আতিকুর রহমান রুমন
অ অ

বিগত ১৭ বছরে বগুড়ার উন্নয়নের নামে কেবল ঘোষণাই এসেছে, কিন্তু বাস্তবে কিছুই অর্জিত হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বলেন, শুধু বগুড়া নয়, প্রতিটি জেলার সুষম উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছেন। ধৈর্য ধরে এগোলে বগুড়া একটি ‘মডেল সিটি’ হিসেবে আত্মপ্রকাশ করবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলশান শুটিং ক্লাবে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি, ঢাকা আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

আতিকুর রহমান রুমন বলেন, বগুড়া থেকে ঢাকায় যাতায়াত সহজ করার জন্য ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে। এতে উত্তরাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকায় যাতায়াত সহজ হয়ে যাবে। 

বগুড়াকে মডেল সিটি হিসেবে গড়ে তুলতে বগুড়াবাসীর কাছে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার সভাপতি মারুফা রহমান বলেন, শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিগত কয়েকবছর আমাদের বগুড়া অবহেলিত ছিল। আমরা বলছিনা আমরা সব চাই। বগুড়াসহ অবহেলিত জেলাগুলোকে এগিয়ে নিতে আমরা সরকারকে সহযোগিতা করব। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের বগুড়াকে এগিয়ে নিয়ে যাব।

এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব সুজন মাহমুদ, বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উপদেষ্টা সংগীতশিল্পী খুরশীদ আলম, দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক লালু, রুমানা মোর্শেদ কনকচাঁপা, সুরকার ও সংগীত পরিচালক মইনুল ইসলাম খান,সহ-সভাপতি আদনান আজাদসহ সংগঠনের সদস্য ও বগুড়ার বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন