‘বিদেশি শাড়ি-কসমেটিক্স’ বলে বিক্রি, প্রমাণ দেখাতে না পারায় লাখ টাকা জরিমানা
নিশাত বেনারসীকে ২০ হাজার, রয়্যালটি মেগা মলকে ৩০ হাজা এবং টপ টেন ও ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
ডেইলি সান রিপোর্ট, রংপুর
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৪:৫৮ পিএম
রংপুরে নামি ব্র্যান্ডের আউটলেটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি: সংগৃহীত
বিদেশি শাড়ি ও কসমেটিক্স বিক্রি করলেও প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় রংপুর মহানগরীর ব্যান্ড আউটলেট নিশাত বেনারসি, রয়ালটি, ভিনটেজ ওয়ার্ল্ড ও টপ টেন কে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার পরিষদের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এই জরিমানা করে সংস্থাটি। অভিযানে সহযোগিতা করে র্যাব-১৩।
জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম জানান, আমাদের কাছে তথ্য ছিল নগরীর নামিদামি আউটলেট ও ব্যান্ডের দোকানগুলোতে অবৈধভাবে আমদানি করা বিদেশি পণ্য বেশি দামে বিক্রি করে গ্রাহকদের প্রতারিত করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতেই আমরা অভিযান চালিয়ে হাতেনাতে তার প্রমাণ পাই।
-69b14a5db3dd1.jpg)
তিনি আরও বলেন, এরই প্রেক্ষিতে নগরীর নিশাত বেনারসীর ভারতীয় শাড়ি বিক্রি করলেও তার ডকুমেন্ট না থাকায় ২০ হাজার, প্রমাণপত্র ছাড়া বিদেশি কসমেটিক্স বিক্রি করায় রয়ালটি মেগা মলকে ৩০ হাজার, টপটেন এবং ভিন্টেজ ওয়ার্ল্ডকে ৫০ হাজার করে জরিমানা করে তাদের সতর্ক করা হয়েছে।
ভোক্তার এই কর্মকর্তা জানান, আমাদের কাছে আরও বিভিন্ন তথ্য আছে। আমরা অভিযান অব্যাহত রাখবো। কাউকেই ছাড় দেয়া হবে না। যে কোন মুহুর্তে যে কোন জায়গায় অভিযান পরিচালনা করা হবে।