EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

মানুষের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান ইশরাকের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:৫০ পিএম

মানুষের সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করার আহ্বান ইশরাকের

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

অ অ

মানুষের সমস্যা সমাধানে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

সোমবার (৯ মার্চ) রাজধানীর সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, জীবনে এই প্রথম কোনো ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করার সুযোগ পেয়েছেন তিনি। কোনো নামফলকে নিজের নাম লেখা হয়েছে—এ বিষয়টি তার জন্য গর্বের।

ইশরাক হোসেন বলেন, সিদ্দিক বাজার সামাজিক অনুষ্ঠান কেন্দ্রে উপস্থিত হতে পেরে দিনটি তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের  প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম  তার বাবার দীর্ঘদিনের সঙ্গী ছিলেন। তাকে দেখলে প্রায়ই তার বাবার কথা মনে পড়ে। একইভাবে ওই প্রশাসকও তাকে দেখলে তার বাবার কথা মনে করেন বলে জানান তিনি।

ইশরাক হোসেন বলেন, তার নামের পাশাপাশি ওই প্রশাসকের নামও নামফলকে লেখা হয়েছে, যা তাদের জন্য একটি স্মৃতি হয়ে থাকবে।

তিনি বলেন, যারা বিএনপির  রাজনীতি করছেন, তাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জ্যেষ্ঠ নেতাদের দোয়া ও দিকনির্দেশনায় নতুন সংসদ সদস্য ও মন্ত্রিসভার সদস্যরা মিলেমিশে কাজ করে দেশের মানুষের সমস্যা সমাধানে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

নাসিমন বিবি নামে এক নারীর কথাও উল্লেখ করেন ইশরাক হোসেন। তিনি জানান, ওই নারী পাঁচ কাঠা জমি দান করেছেন, যার ওপর এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তাঁর বাবা মেয়র থাকার সময় এ উদ্যোগ নেওয়া হয়েছিল বলেও তিনি জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

আরও পড়ুন