EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান

তাকে অতিরিক্ত হিসেবে এই নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম

ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে মনিরুজ্জামান
অ অ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. মনিরুজ্জামান। 

সোমবার (৯ মার্চ) তাকে অতিরিক্ত হিসেবে এই নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।

অফিস আদেশে বলা হয়েছে, মনিরুজ্জামান প্রচলিত বিধি-বিধান অনুযায়ী অতিরিক্ত দায়িত্ব ভাতা পাবেন।

তিনি বর্তমানে স্থানীয় সরকার বিভাগের পানি সরবরাহ অনুবিভাগের অতিরিক্ত সচিবের দায়িত্বে রয়েছেন।

আরও পড়ুন